গৃহবধূকে হত্যা অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার তাশুল্যা বাংলাবাজার গ্রামে কবিতা মণ্ডল (২৫) নামের এক গৃহবধূকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কবিতার বাবা ফালান মণ্ডল অভিযোগ করেন, বিয়ের পর থেকে পারিবারিক কলহের জের ধরে তাঁর মেয়েকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সংবাদ পেয়ে নবাবগঞ্জ থানার পুলিশ রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। নবাবগঞ্জ থানার এসআই মুস্তাফিজুর রহমান জানান, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ সম্পর্কে আগেই কিছু বলা যাচ্ছে না।