গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাসাবোর নবাব কলোনিতে যৌতুক না দেওয়ায় গত শুক্রবার গৃহবধূ শাহিদা আক্তারকে (২২) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই দিন রাতে গৃহবধূর স্বামী মো. রাসেল দেবর বাবু ও শাশুড়ি রাহিলা খাতুনের বিরুদ্ধে সবুজবাগ থানায় হত্যা মামলা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে।