গৃহবধূকে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুড়ালকাতা গ্রাম থেকে গতকাল শনিবার শিরিন আক্তার (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। যৌতুক না পেয়ে স্বামী তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
গৃহবধূর বাবা মো. রহিজউদ্দিন অভিযোগ করেন, কুড়ালকাতা গ্রামের জসিম উদ্দিন স্ত্রী শিরিনকে নিয়ে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। ছয় মাস আগে জসিম ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। দাবি মেটাতে না পারায় প্রায়ই শিরিনকে শারীরিক নির্যাতন করতেন তিনি।