গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার সুখানগাড়ী গ্রামে খালেদা খাতুন (২৩) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। যৌতুক না পেয়ে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার এ ঘটনা ঘটে।গত সোমবার রাত ১০টায় শেরপুর থানার পুলিশ স্বামী শফিকুল ইসলামের (২৭) সুখানগাড়ী গ্রামের বাড়ি থেকে খালেদা খাতুনের লাশটি উদ্ধার করে। নিহত খালেদা খাতুনের বড় ভাই হারুনুর রশিদ অভিযোগ করেন, প্রায় ছয় বছর আগে তাঁর বোনকে সুখানগাড়ী গ্রামের শাজাহান আলীর ছেলে শফিকুল ইসলামের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের কারণে তাঁর বোনকে নির্যাতন শুরু করেন। সোমবার মৃত্যুর সংবাদ পেয়ে সুখানগাড়ী গ্রামে এসে তাঁরা জানতে পারেন, খালেদা আত্মহত্যা করেছেন। তিনি দাবি করেন, মৃত্যুর ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন খালেদাকে হত্যা করে লাশ শয়নকক্ষে ঝুলিয়ে রাখেন।শফিকুল ইসলাম তাঁর স্ত্রীকে হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন, খালেদা বদমেজাজি ছিল। এ সমস্যার কথা তিনি একাধিকবার তাঁর শ্বশুরকে জানিয়েছেন। শফিকুল দাবি করেন, তাঁর স্ত্রী ক্ষোভের কারণে আত্মহত্যা করেছেন।