গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে ঝুমা দেবনাথ নামে এক গৃহবধূ প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার ওই গৃহবধূর স্বামী ও শ্বশুরসহ চারজনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা করা হয়েছে।ঝুমার বাবা সত্যেন্দ্র দেবনাথ অভিযোগ করেন, যৌতুকের জন্য গত বৃহস্পতিবার রাতে ঝুমার (২৫) ওপর নির্যাতন চালায় শ্বশুরবাড়ির লোকজন। নির্যাতনে ঝুমা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ঝুমার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গত শুক্রবার রাতে ঝুমা মারা যান। ময়নাতদন্ত শেষে ঝুমার মরদেহ শ্বশুরবাড়িতে দাহ করা হয়েছে।এজাহারের উদ্ধৃতি দিয়ে পুলিশ সূত্র জানায়, প্রায় দুই বছর আগে উপজেলার চিরাং ইউনিয়নের সাজিউড়া গ্রামের ঝুমা দেবনাথের সঙ্গে পার্শ্ববর্তী মোজাফরপুর ইউনিয়নের মোজাফরপুর গ্রামের জীবন দেবনাথের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন ঝুমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিসও হয়েছে। ঝুমার বাবা সত্যেন্দ্র দেবনাথের অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে। হত্যার পর শ্বশুরবাড়ির লোকজন প্রচার করে ঝুমা বিষপানে আত্মহত্যা করেছে।কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন গতকাল বিকেলে বলেন, মামলার তদন্ত চলছে। এখনো কেউ গ্রেপ্তার হয়নি।