গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলার বান্দাইপুর গ্রামে সোমবার সফুরা বিবি (৩৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৃহবধূর ভাই আজিজুল হক ওই রাতেই মান্দা থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী আবদুল আজিজ পলাতক রয়েছেন। আজিজুল জানান, প্রায় ২০ বছর আগে সফুরা বিবির সঙ্গে বান্দাইপুর গ্রামের আবদুল আজিজের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে বোনের ওপর প্রায়ই তাঁর ভগ্নিপতি নির্যাতন চালাতেন। এরই ধারাবাহিকতায় গত ২৭ নভেম্বর সফুরাকে তালাক দেওয়া হয়। ৭ ডিসেম্বর সফুরাকে আবারও বিয়ে করে ঘরে নিয়ে যান আজিজ। সোমবার সন্ধ্যায় যৌতুকের জন্য নির্যাতনের একপর্যায়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়।