গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহবধূ রিক্তা আক্তারকে (২০) হত্যার অভিযোগে স্বামী মঞ্জুরুল হকের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন নিহতের মা আঙ্গুরা খাতুন।গত বুধবার রিক্তার লাশ উদ্ধার করে পুলিশ। তখন তাঁর স্বামী মঞ্জুরুল বলেছিলেন উত্তর পীরেরবাগের বাসায় রিক্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। হত্যা মামলায় পুলিশ মঞ্জুরুলকে দুই দিনের হেফাজতে (রিমান্ডে) নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে।বুধবার রাতে করা ওই হত্যা মামলায় আঙ্গুরা খাতুন অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রপ্রবাসী এক তরুণীর সঙ্গে মঞ্জুরুলের প্রেমের সম্পর্ক রয়েছে। রিক্তা এ সম্পর্কে বাধা দেওয়ায় তাঁকে হত্যা করা হয়েছে।গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে আঙ্গুরা খাতুন সাংবাদিকদের বলেন, মঞ্জুরুল দীর্ঘদিন ধরেই তাঁর মেয়েকে শারীরিক নির্যাতন করে আসছিলেন। এ পরিস্থিতিতে সর্বশেষ বাসা ছেড়ে চলে যাওয়ার জন্য স্বামীর কাছে এক মাস সময় চেয়েছিলেন রিক্তা। এ ঘটনায় মিরপুর থানায় গেলে পুলিশ মামলা নিতে গড়িমসি করে বলেও অভিযোগ করেন আঙ্গুরা খাতুন। তিনি বলেন, মঞ্জুরুলের বোন ও ভগ্নিপতি দুজনই সহকারী পুলিশ সুপার হওয়ায় তাঁরা মামলাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন।