গৃহবধূকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলা উপজেলায় গৃহবধূকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম রুহুল হাওলাদার (৪১)। বাড়ি উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে ২০১২ সালের ২৮ মে দুপুরে রুহুল তাঁর প্রতিবেশী রুস্তম আলী হাওলাদারের স্ত্রী ফরিদা বেগমকে (৫৫) ঘরে ঢুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন। পরে এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় ওই দিন রাতে শরণখোলা থানায় হত্যা মামলা করা হয়। ওই বছরের ৮ আগস্ট রুহুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।