গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ তিনজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় যৌতুকের জন্য আয়েশা বেগম নামের এক গৃহবধূকে হত্যার দায়ে তাঁর স্বামীসহ একই পরিবারের তিনজনকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত৷ গতকাল মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহ্মেদ এ রায় দেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আয়েশার স্বামী সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামের ইব্রাহিম খলিল, তাঁর বড় ভাই আবদুল মিয়া ও ছোট বোন আনোয়ারা বেগম। ইব্রাহিম খলিল বাদে বাকি দুজন পলাতক রয়েছেন৷
আদালতের নথি সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২৬ মে রাতে সুবর্ণচর উপজেলার দক্ষিণ কচ্ছপিয়া গ্রামের মৃত নুরুল হুদার মেয়ে আয়েশা বেগমকে যৌতুকের জন্য সাজাপ্রাপ্ত ওই তিন ব্যক্তি বেদম মারধর করে হত্যা করেন। এরপর তাঁরা লাশটি তাঁদের বাড়ির পাশের একটি ধানখেতে ফেলে রাখেন। পরে আবদুল মিয়া ও আনোয়ারা বেগম আয়েশার বাবার বাড়িতে গিয়ে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান। পরের দিন ২৭ মে আয়েশার মা ছকিনা খাতুন মেয়েকে খুঁজতে প্রথমে মেয়ের স্বামীর বাড়িতে যান। সেখানে আয়েশাকে না পেয়ে তিনি বাড়ি ফেরার প্রস্তুিত নেন৷ তখন আয়েশার ননদ আনোয়ারার মেয়ে রজিনা (১২) ধানখেতে লাশ পড়ে থাকার কথা প্রকাশ করে দেয়৷ এরপর খবর পেয়ে সুবর্ণচরের চরজব্বার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় ছকিনা খাতুন বাদী হয়ে সাজাপ্রাপ্ত ওই তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হত্যা মামলা করেন।
তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে চরজব্বার থানার পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল আদালত তিন আসামিকে ওই সাজার আদেশ দেন