গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নকলা উপজেলার পল্লিতে যৌতুকের জন্য গৃহবধূ হাছনা ভানুকে (৫৪) হত্যার দায়ে স্বামীসহ দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রত্নেশ্বর ভট্টাচার্য সোমবার এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন শেরপুরের নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের মো. নুরল আমিন বৈঠা (৫৯) ও তাঁর দ্বিতীয় স্ত্রী আনজুমান আরা বেগম (২৯)। তাঁরা পলাতক রয়েছেন । মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের নুরল আমিন যৌতুকের জন্য প্রথম স্ত্রী হাছনা ভানুকে মারধর করতেন। ২০০৫ সালের ১৮ ফেব্রুয়ারি নুরল আমিন আনজুমান আরাকে নিয়ে হাছনা ভানুকে বেদম মারধর করেন। আশঙ্কাজনক অবস্থায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরের দিন বেলা সাড়ে ১১টায় হাছনা ভানু মারা যান।