গৃহবধূকে ২০ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ
পটুয়াখালীর বাউফল উপজেলায় এক গৃহবধূকে বাড়ি থেকে ধরে এনে প্রায় ২০ ঘণ্টা থানায় আটক করে রাখার অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূর নাম খালেদা বেগম (২২)। তিনি উপজেলার কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামের জামাল হাওলাদারের স্ত্রী।খালেদা বেগম জানান, সোমবার রাত আটটার দিকে বাউফল থানার চার-পাঁচজন পুলিশ তাঁর স্বামীর বাড়ি থেকে তাঁকে ধরে থানায় নিয়ে আসেন এবং সারা রাত বসিয়ে রাখেন। নানা নাটকীয়তা শেষে প্রায় ২০ ঘণ্টা পর মঙ্গলবার বেলা তিনটার দিকে তাঁকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনিচুর রহমানের জিমঞ্চায় ছেড়ে দেওয়া হয়।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মোহামঞ্চদ গাজ্জালী বলেন, ওই গৃহবধূর সঙ্গে তাঁর স্বামী জামাল হাওলাদারের বনিবনা হচ্ছিল না। এ নিয়ে তিনি স্বামীর বিরুদ্ধে আদালতে মামলাও করেছেন। সোমবার বিকেলে তিনি আত্মহত্যা করে স্বামীকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন বলে জামাল হাওলাদার লিখিত অভিযোগ দেন। এরই ভিত্তিতে নিরাপত্তার জন্য পুলিশ পাঠিয়ে তাঁকে থানায় আনা হয়। জামাল হাওলাদার বলেন, ‘আমি তাঁকে তালাক দিয়েছি। কিন্তু তিনি (খালেদা বেগম) তা মানতে চান না।’খালেদা বেগম বলেন, ‘তালাকের বিষয়ে আমার জানা নেই। স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করায়, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতেই পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে।’