গৃহবধূর অভিযোগ মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহরের ষষ্ঠিতলা মহল্লায় মাদক ও অতিমাত্রার ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তাঁর স্বামীর পরিবারের সদস্যরা। দিনাজপুর প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তাঁরা এই দাবি করেন।
১২ এপ্রিল দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে গৃহবধূ নাজমুন নাহার তাঁর স্বামী সৈয়দ আতিকুর রহমানের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে বিচার দাবি করেন। গৃহবধূর দায়ের করা মামলায় দেবর সৈয়দ আজাদুর রহমানকেও আসামি করা হয়।
গতকাল পাল্টা সংবাদ সম্মেলনে আজাদুর রহমান বলেন, ১৯৯৪ সালে নাজমুন নাহারের সঙ্গে তাঁর বড় ভাই আতিকুরের বিয়ে হয়। বিয়ের পর থেকে ভাবির ব্যবহারে পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে পড়েন।
খাবারের সঙ্গে মাদক ও অতিমাত্রার ঘুমের ওষুধ মিশিয়ে ভাইয়ের বিরুদ্ধে স্ত্রী ও ছেলেকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো বলে উল্লেখ করে আজাদুর বলেন, ভাবি নিজে খাবারের সঙ্গে নেশা ও ঘুমের ওষুধ মিশিয়ে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ করেছেন।
কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বলেন, নাজমুন নাহারের দায়ের করা মামলার বিষয়ে পুলিশ তদন্ত করছে। আত্মগোপনে থাকায় আসামিদের গ্রেপ্তার করা যায়নি।