গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথায় জেয়াসমিন বেগম (৩০) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে সালথা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। জেয়াসমিন বেগম উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা-মৃধাপাড়া গ্রামের মো. লোকমান মৃধার স্ত্রী। গতকাল শুক্রবার দুপুরে পুরুরা-মৃধাপাড়া গ্রামে লোকমানের বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। সালথা থানার উপপরিদর্শক (এসআই) পলাশ কুমার দাস বলেন, লোকমান মৃধা দাবি করেছেন, পারিবারিক কলহের জের ধরে সকালে বিষপান করে আত্মহত্যা করেন জেয়াসমিন।