গৃহবধূর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজারীবাগে গতকাল শনিবার শারমিন সুলতানা (৩৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
হাজারীবাগ থানার উপপরিদর্শক আনসরা বলেন, গতকাল দুপুরে তাঁর স্বামী বাসার বাইরে গেলে শারমিন বাথরুমে ঢুকে শাওয়ারের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। শারমিনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর স্বামী জাহাঙ্গীর হোসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
চলা শুরু হলো আবার। পাল্লা দিয়ে অনেক তরুণীও চালাচ্ছেন। তাঁদেরই একজন বীথি আফরিন। ইউডার চারুকলার ছাত্রী। এর আগেও এমন রাইডে যোগ দিয়েছেন তিনি। তবে রোজি পারভিনের কাছে এটি শুধুই সাইকেল চালানো নয়। গেট টুগেদারের মতো। মনে হয়, সবাই যেন বড়সড় কোনো সাইকেল পরিবারের সদস্য। এখানে এলে সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়, তাই আসেন।
আমরা তখন এফডিসি পার হয়ে কারওয়ান বাজার ছাড়িয়ে সার্ক ফোয়ারা মোড়ে। তারপর পান্থপথ হয়ে ফার্মগেট পাড়ি দিয়ে আবার মানিক মিয়া এভিনিউতে। রাইড শেষ হলো। ঘড়িতে তখন সকাল পৌনে ১০টা। ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্বাধীনতা দিবসের রাইড শেষ হলো। কিন্তু বাড়ি ফেরার তাড়া নেই যেন কারওর।
চৈত্রের রোদ ততক্ষণে বেশ তেতে উঠেছে। গলা শুকিয়ে কাঠ। কেউ গাছের একটু ছায়া খুঁজে তার নিচে বসে পড়লেন। বিডিসির মডারেটর, অ্যাকটিভিস্ট সবাই জড়ো হলেন। ফুটপাতেই সবাই জুড়ে দিলেন জম্মেশ আড্ডা। ছবি তোলা আর সেলফিও চলল সমানতালে।
শখ-সাইকেল-উৎসব আর আনন্দ—সবই এখানে মিলেমিশে একাকার। ‘আমরা সাইকেল চালিয়ে স্বাধীনতা দিবসের উৎসবটা উদ্যাপন করি।’ বলেন বিডিসির অ্যাকটিভিস্ট মহিউদ্দীন খান রাফি। তাঁর কথায় সায় দিলেন নিয়াজ মোর্শেদও।