গৃহবধূর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের কোর্টপাড়ার গোশালা সড়কের একটি বাসা থেকে গত বৃহস্পতিবার দুপুরে জেসমিন আক্তার (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর স্বামী গোলাম মোর্শেদকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। জেসমিন কুমারখালি উপজেলার বাধবাজার এলাকার মৃত রফিকুল ইসলামের মেয়ে। এ ঘটনায় জেসমিনের ভাই আলমগীর হোসেন আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে জেসমিনের স্বামীসহ পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।পুলিশ ও নিহত জেসমিনের পরিবার সূত্রে জানা যায়, বছর দুয়েক আগে গোশালা সড়কের গোলাম মোর্শেদের সঙ্গে জেসমিনের বিয়ে হয়। জেসমিনের মামা জামিম হাসান অভিযোগ করেন, বিয়ের কয়েক মাস পর গোলাম মোর্শেদ দুই লাখ টাকা যৌতুক হিসেবে দাবি করেন। জেসমিন টাকা দিতে অপারগতা প্রকাশ করলে শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই তাঁকে নির্যাতন করত। বৃহস্পতিবার সকালে জেসমিনকে হত্যা করে তাঁর ঘরের পাখার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।তবে কুষ্টিয়া মডেল থানার হাজতখানায় গোলাম মোর্শেদ প্রথম আলোকে জানান, জেসমিন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বৃহস্পতিবার সকালে সবার অজান্তে তিনি আহত্মত্যা করেন। নির্যাতনের বিষয়টি মোর্শেদ অস্বীকার করেন।কুষ্টিয়া মডেল থানার দ্বিতীয় কর্মকর্তা আবদুল আজিজ জানান, ধারণা করা হচ্ছে, নির্যাতন সইতে না পেরে জেসমিন আত্মহত্যা করেছেন।