গৃহবধূর ওপর অ্যাসিড নিক্ষেপকারীকে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হিলিতে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপকারীর গ্রেপ্তার দা​িবতে অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের সহযোগিতায় বিরামপুর বন্ধুসভার আয়োজনে গতকাল সকাল ১০টায় বিরামপুর কাটলা বাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে l ছবি: প্রথম আলো

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় গৃহবধূ মোরশেদা বেগমের (২১) ওপর অ্যাসিড নিক্ষেপকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ খট্টামাধপপাড়া গ্রামে অ্যাসিডদগ্ধ নারীর জন্য প্রথম আলো সহায়ক তহবিলের উদ্যোগে বিরামপুর বন্ধুসভা এ কর্মসূচির আয়োজন করে।
সকাল ১০টায় হাকিমপুর-কাটলা সড়কে কাটলা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা অ্যাসিড নিক্ষেপকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এর আগে কাটলায় অ্যাসিড-সন্ত্রাসের শিকার মোছা. রওশন আরাকে জমি দেওয়াসহ অ্যাসিডবিরোধী কর্মকাণ্ডে প্রথম আলোর ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
সভায় বক্তব্য দেন কাটলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আহাদ আলী, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ মানিক, কাটলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বুলবুল হোসেন প্রমুখ।