গৃহবধূর চুল কেটে দেওয়ার ঘটনায় জড়িতরা গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছায় সালিসের নামে তালাকপ্রাপ্ত এক নারীর চুল কেটে দেওয়ার অভিযোগে হওয়া মামলার আসামিদের চার দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।উপজেলার বিরাহিম গ্রামের একরামুল হক (৩৮) পাশের গ্রামের তালাকপ্রাপ্ত এক নারীকে বিয়ের প্রলোভন দিয়ে তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। ১৬ অক্টোবর রাতে একরামুল হক ওই নারীর বাড়িতে গেলে আশপাশের মানুষ টের পেয়ে তাঁকে আটক করে। পরদিন গ্রামের মাতব্বরেরা গ্রাম্য সালিসে ওই নারীর মাথার চুল কেটে দেন এবং ধর্ষণের অপরাধে একরামুলকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।এ ঘটনায় ওই নারী ২১ অক্টোবর বাদী হয়ে একরামুল হক, সালিসকারীসহ ১৭ জনের বিরুদ্ধে পীরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এ নিয়ে গত সোমবার প্রথম আলোয় ‘সালিসের নামে গৃহবধূর চুল কেটে দেওয়া হলো’ শীর্ষক শিরোনামে সংবাদ ছাপা হয়।সংবাদ প্রকাশের পর সোমবার বিকেলে জাতীয় মহিলা আইনজীবী সমিতি রংপুর শাখার লিগ্যাল সেলের আইনজীবী উম্মুল ওয়ারা ফাতিমা মাহনূর চৌধুরী ও মাকজিয়া হাসান ওই নারীর বাড়িতে গিয়ে তাঁকে পাননি। ওই নারীর ছোট ভাই জানান, সকাল সাতটার দিকে তাঁর বোন কাউকে কিছু না বলে বের হয়ে যান।পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, পলাতক থাকায় আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।