গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আমবাগান এলাকার নিজ বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে ঘরের বাঁশের সঙ্গে ঝোলানো অবস্থায় জুলি আক্তার (২৪) নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। জুলি আমবাগান এলাকার তৌহিদুল ইসলামের স্ত্রী। তৌহিদুল পরিচ্ছন্নতাকর্মীর কাজ করেন।
খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা মনে হচ্ছে। জুলির বোন এবং স্বজনদের সঙ্গে পুলিশ কথা বলেছে। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে স্বজনেরা জানিয়েছেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।