গৃহবধূর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর সুলতানপুর কানাইরটেক গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিনা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজিজুল হক জানান, চর সুলতানপুর কানাইরটেক গ্রামের কাইউম শেখের স্ত্রী হাসিনা গতকাল শুক্রবার সকালে বাড়িতে টিভির সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।