গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে গতকাল শুক্রবার আগুনে দগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সকালে ইউনিয়নের আধকানি গ্রামের নিজ বাড়ির রান্নাঘরের চুলা থেকে করিফুন্নেছার (২০) গায়ের শীতবস্ত্রে আগুন লাগে। অগ্নিদগ্ধ ওই গৃহবধূকে দ্রুত উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি গ্রামের ইসলাম আলীর স্ত্রী। কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।