গৃহবধূর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের মনিপাড়ায় তুলসী রাণী দাস (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে নিহতের স্বামী সুশীল দাসের বসতঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুশীল দাস একজন রিকশাচালক। গত মঙ্গলবার দিবাগত রাতে রাণী হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে প্রচার করে সুশীল। এ ঘটনাটিকে গৃহবধূর পরিবার হত্যাকাণ্ড বলে অভিযোগ তুললে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সিরাজদিখান থানার এএসআই খাইরুল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।