গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট পৌর এলাকার চরপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাসনা খাতুন (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের ফজলুল হকের স্ত্রী। স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গতকাল রোববার দুপুরে বাসনা খাতুনের বাড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে টিনের ঘর বিদ্যুতায়িত হয়। তিনি কাজ করার সময় ঘরের বেড়ার সঙ্গে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।