গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার কুচিয়ামোড়া মোড়ে পাবনা-ঢাকা মহাসড়কে গতকাল শনিবার দুপুরে বাসের ধাক্কায় ছকিনা বেওয়া (৬৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি আতাইকুলা থানার শাহারদিয়ার কারিগরপাড়া গ্রামের হোসেন আলীর স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দুইটার দিকে নগরবাড়ী থেকে একটি যাত্রীবাহী বাস পাবনায় যাচ্ছিল। ঘটনাস্থলে ওই নারী রাস্তা পার হওয়ার সময় বাসটি তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। তবে বাসটি আটক করা যায়নি। পাবনা অফিস|