গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালমা খাতুন (২২) নামের এক গৃহবধূ মারা গেছেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার আদগ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালমা আদগ্রামের ওয়াফেল আলীর স্ত্রী। পরিবার জানায়, গতকাল সকালে সালমা খাতুন বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার লাইন খুলতে যান। এ সময় ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ তারে জড়িয়ে যান তিনি। প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর আহত সালমাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।