গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাপাত গ্রামে গত বৃহস্পতিবার দুপুরে ঝোড়ো হাওয়ায় একটি সুপারিগাছ উপড়ে মেহেরুন্নেছা (৩৪) নামের এক গৃহবধূর ওপর পড়ে। তাঁকে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি চাপাত গ্রামের আউয়াল হোসেনের স্ত্রী। l