গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জে গতকাল বুধবার ভোরে বজ্রপাতের আতঙ্কে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সনতি সরেন (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সনতি সরেন উপজেলার দাউদপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মতিন মার্ডির স্ত্রী। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ভোর পাঁচটার দিকে ঘরের বাইরে বের হন সনতি সরেন। এ সময় বজ্রপাত দেখে আতঙ্কে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।