গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর সদর উপজেলায় সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের উত্তর আউলিয়াপুর গ্রামে গত রোববার রাতে এ ঘটনা ঘটে। নিহত জেসমিন আক্তার (৩৫) ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য আলতাফ হোসেনের স্ত্রী। পরিবারের সদস্যরা বলেন, দুই সন্তানকে নিয়ে জেসমিন নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত একটার দিকে তাঁকে সাপে কাটে। এর ৩০ মিনিটের মধ্যেই তিনি মারা যান। গতকাল সকালে জেসমিনের লাশ জেলার গলাচিপা উপজেলার গোলখালী গ্রামের বাবার বাড়িতে দাফন করা হয়েছে।