গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের অগ্নিদগ্ধ গৃহবধূ ফাতেমা আক্তার (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার মারা গেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, অনৈতিক প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় প্রতিবেশী সোহরাব মিয়া গত ৩০ জুন ফাতেমার শরীরে আগুন ধরিয়ে দেন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর গতবাল সন্ধ্যা ছয়টার দিকে ফাতেমা মারা যান। এ ঘটনায় ১ জুলাই দায়ের হওয়া মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোহরাব মিয়াকে এখনো গ্রেপ্তার করা যায়নি।