গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আয়েশা ছিদ্দিকা (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আয়েশা ছিদ্দিকা উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালু শাহ মাজার এলাকার বাসিন্দা নুরুল কবিরের মেয়ে। নিহত গৃহবধূর চারটি সন্তান রয়েছে। কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।