প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুরে গতকাল বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার আলতাপোল এলাকার রাজু গাজীর স্ত্রী লাকী বেগম সকালে তাঁর শিশুপুত্র সজীবকে কোলে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। যশোর সাতক্ষীরা সড়কে একটি ট্রলি তাঁদের ধাক্কা দিলে লাকী (২২) ঘটনাস্থলেই মারা যান। তবে সজীব সুস্থ আছে। এ ব্যাপারে কেশবপুর থানার দায়িত্বরত সহকারী উপরিদর্শক শ্যামল সরকার বলেন, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ হয়নি। কেশবপুর (যশোর) প্রতিনিধি