প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের মনিরামপুর উপজেলায় ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে পপি খাতুন (২৭) নামের এক গৃহবধূ প্রাণ হারিয়েছেন। গতকাল সোমবার কোনাখোলা-নেহালপুর সড়কের হাড়োখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পপি খাতুন উপজেলার বিপ্রকোণা গ্রামের মোমিনুর রহমানের স্ত্রী। মোমিনুর রহমান বলেন, গতকাল সকালে স্ত্রী ও ছেলেকে নিয়ে ইজিবাইকে করে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। দত্তকোনা গ্রামের হাড়োখালি এলাকায় ইজিবাইকের চাকার সঙ্গে পপির ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।