গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আনোয়ারা বেগম (৩২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার রূপসদী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত গৃহবধূর শ্বশুর বাদী হয়ে থানায় মামলা করেছেন। থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার দাস বলেন, গৃহবধূর গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।