গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাঁর নাম শিরিন বেগম (৩২)। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর উত্তরপাড়া মহল্লার সহিদুল ইসলামের স্ত্রী বলে পুলিশ জানিয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা জানান, শিরিন গতকাল রোববার দুপুরে তাঁর নিজ ঘরে বিদ্যুতের প্লাগ লাগানোর সময় অসাবধানতাবশত প্লাগের তারের সঙ্গে বিদ্যুতায়িত হন। তাঁকে দ্রুত সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ