গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার নিজলাঠিমারা গ্রামের একটি পুকুরে হাত-মুখ পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুক্তা বেগম (২৬) নামের এক গৃহবধূ মারা গেছেন। তাঁকে উদ্ধার করতে এসে তাঁর স্বামী হাবিবুর রহমানও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। হাবিবুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি