গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরের রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে ইসমত আরা (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে মৌড়াইল রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধূ সদর উপজেলার মাছিহাতা গ্রামের আবদুর রউফের স্ত্রী। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।