গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের চুলার আগুনে দগ্ধ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার গৃহবধূ শিরিন আক্তার (৪০) গতকাল শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি হিজলতলী এলাকার ব্যবসায়ী রেজাউলি করিমের স্ত্রী। শুক্রবার বিকেলে নিজ বাড়ির গ্যাসের চুলার পাশে বসে তাপ পোহানোর সময় শিরিনের ওড়নায় আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন তাঁর শরীরে ছড়িয়ে পড়ে। তাঁর চিৎকারে বাড়ির লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাঁকে মুমূর্ষু অবস্থায় প্রথমে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।