প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের এনায়েতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্জিনা বেগম (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি এনায়েতপুর থানার শিবপুর গ্রামের কাপড় ব্যবসায়ী দ্বীন ইসলামের স্ত্রী। বুধবার রাতে মর্জিনা বাড়িতে কাজ শেষে বিছানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে তাঁর শরীরের ওপর পড়ে। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘরেই মারা যান। এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।