গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডার গোপীপাড়ায় স্বামীর পিটুনিতে আহত গৃহবধূ মিনারা বেগম (৫০) গত মঙ্গলবার মধ্যরাতে হাসপাতালে মারা গেছেন। পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে মিনারার স্বামী ফজলুল হকসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, ১১ মে বিকেলে পারিবারিক কলহের জের ধরে মিনারাকে মারধর করেন তাঁর স্বামী, দুই ননদ ও ভাশুরের স্ত্রী। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার রাত একটার দিকে তিনি মারা যান। তিনি দুই মেয়ে ও এক ছেলের মা ছিলেন। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল অভিযোগের সত্যতা স্বীকার করেন।
ওসি বলেন, মিনারাকে আহত করার পর তাঁর ভাই কামরুল বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মিনারার মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়েছে।