গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ শহরতলির জগন্নাথপুর গ্রামের হাওরপাড়ায় সুররানী পাল (৪১) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাঁর স্বামী এই মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করলেও পুলিশ ও এলাকাবাসী বলছে ‘রহস্যজনক’। সুররানী পালের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের জগন্নাথপুর হাওরপাড়ায়। পুলিশ জানায়, গতকাল বুধবার সকালে জেলা মহিলা পরিষদের পক্ষ থেকে থানায় ফোন করে এই মৃত্যুর কথা জানানো হয়। এরপর পুলিশ গিয়ে পাড়া-প্রতিবেশীদের সঙ্গে কথা বলে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠায়।সুররানী পালের স্বামী বাবুল পাল (৪৮) জানান, তিনি শ্রমিক। মঙ্গলবার রাত তিনটার দিকে তিনি দেখেন, বিছানায় তাঁর স্ত্রী নেই। পরে ঘরের বাইরে বের হয়ে একটি গাছে তাঁর লাশ ঝুলতে দেখেন। তখন তিনি গাছ থেকে লাশ নামিয়ে ফেলেন। এরপর আশপাশের লোকজনকে ঘটনাটি জানান।প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাবুলের সঙ্গে পাশের বাড়ির এক নারীর পরকীয়া ছিল। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। ওইদিন সন্ধ্যায়ও দুজনের মধ্যে ঝগড়া হয়।