গৃহবধূর মৃত্যুর ঘটনায় রহস্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গৃহবধূর পরিবারের অভিযোগ, তাঁকে তাঁর স্বামী কৌশলে কীটনাশক পান করিয়ে হত্যা করেছে। গতকাল রোববার এ ঘটনা ঘটে।ওই গৃহবধূর নাম লাবনী মণ্ডল (২৪)। তিনি কোটালীপাড়ার লাটেঙ্গা গ্রামের খোকন মণ্ডলের স্ত্রী। নিহত গৃহবধূর স্বামী খোকন মণ্ডল স্ত্রীকে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, শনিবার বিকেলে লাবনীকে সঙ্গে নিয়ে তিনি কালকিনির শশীকর গ্রামে দাওয়াত খেতে যান।বাড়ি ফেরার পথে একটি দোকান থেকে তিনি টাইগারের (কোমল পানীয়) একটি বোতল কেনেন। বাড়ি ফিরে টাইগার খাওয়ার কিছুক্ষণ পর লাবনী অসুস্থ হয়ে পড়েন। গভীর রাতে তিনি লাবনীকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।