গৃহবধূর মৃত্যুর ঘটনায় রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে ওই গৃহবধূর লাশ নিজ শয়নকক্ষ থেকে উদ্ধার করা হয়।নিহত গৃহবধূর নাম ইভা (২৩)। তিনি গজারিয়ার তেতৈতলা গ্রামের বাসিন্দা মো. আলম মিয়ার স্ত্রী। আলম বর্তমানে সৌদি আরব-প্রবাসী। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার দড়িকান্দি গ্রামের আহমেদ আলীর মেয়ে ইভার সঙ্গে দুই বছর আগে একই উপজেলার তেতৈতলা গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে মো. আলমের বিয়ে হয়। মঙ্গলবার রাতে ইভাকে তাঁর শয়নকক্ষের ভেতরে খাটের ওপর মৃত অবস্থায় পাওয়া যায় বলে বাড়ির লোকজন জানান। খবর পেয়ে গজারিয়া থানার পুলিশ রাত দেড়টার দিকে লাশ উদ্ধার করে। গতকাল বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে জানান, ইভার থুতনির নিচে আঘাতের চিহ্ন রয়েছে।