গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁওয়ে সোনিয়া আক্তার (৩২) নামের এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী মাহফুজুল হক ও দেবর এহসানুল হককে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, খিলগাঁওয়ের প্রভাতী বাগের এক বাসায় স্বামীর সঙ্গে থাকতেন সোনিয়া। খবর পেয়ে গতকাল দুপুর ১২টার দিকে ওই বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। সোনিয়ার গালে গুরুতর জখম, থুতনির নিচে দাগ এবং বাঁ ও ডান হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বাথরুম থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রক্তক্ষরণ অথবা শ্বাসরোধে সোনিয়াকে হত্যা করা হয়েছে।