গৃহবধূর রহস্যজনক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়িতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে পৌরসভার ধুরুং গ্রামে স্বামীর বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
গৃহবধূর নাম শারমিন আকতার (২১)। তাঁর স্বামী প্রবাসী মো. আজম চৌধুরী। তাঁদের দেড় বছরের একটি ছেলে রয়েছে।
শারমিনের মা আনোয়ারা বেগম অভিযোগ করেন, শ্বশুরবাড়ির লোকজন তাঁর মেয়েকে নির্যাতন করত। নির্যাতনের কারণেই তাঁর মেয়ের মৃত্যু হয়েছে। পরে লাশ ঘরে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করেছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ইউসুফ মিয়া প্রথম আলোকে বলেন, গৃহবধূর লাশ ঝুলে থাকতে দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লাশের সুরতহাল প্রতিবেদনে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।