গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানীতে মিতালি বেগম (৩০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত বুধবার দিবাগত রাতে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়।কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন কবীর জানান, ওই দিন দিবাগত রাত একটার দিকে মিতালিকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করেন তাঁর স্বামী মামুন। পরে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মিতালির মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, তিনি মাত্রাতিরিক্ত চেতনানাশক বড়ি খেয়েছিলেন বা কেউ তাঁকে খাইয়ে দিয়েছিল।গতকাল বৃহস্পতিবার দুপুরে কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান বলেন, পুলিশ মিতালির লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লাশের গায়ে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই। তবে মুখ দিয়ে লালা বের হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।