গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী থানা এলাকার রায়েরবাগের খানকা শরিফ রোডের একটি বাড়িতে শাহনাজ বেগম (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল রাত সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে। গৃহবধূর ভাই সিরাজ দাবি করেন, তাঁর বোনকে ভগ্নিপতি নূর আলম হত্যা করেছেন। তবে নিহতের স্বামী নূর আলম বলছেন, শাহনাজ আত্মহত্যা করেছে।পুলিশ জানায়, নূর আলম ফুটপাতে ভাত বিক্রির ব্যবসা করেন। গতকাল সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। রাতে ফিরে এসে দেখেন, তাঁর স্ত্রী অচেতন হয়ে পড়ে আছেন। এরপর তিনি স্ত্রীর ভাইদের খবর দেন। সিরাজ আরও জানান, তাঁরা খবর পেয়ে রাত নয়টার দিকে নূর আলমের বাসায় গিয়ে বিছানার ওপর শাহনাজের নিথর দেহ পান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি অভিযোগ করেন, শাহনাজের হাত, বাম গাল ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নূর আলম প্রায় তাঁকে মারধর করতেন। তাঁকে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।