গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ওয়ারী থানা এলাকায় আফরোজা খাতুন (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে অচেতন অবস্থায় আফরোজাকে হাসপাতালে নিয়ে আসেন তাঁর স্বামী মুহিবুল ইসলাম। কর্তব্যরত চিকিৎসক এ সময় আফরোজাকে মৃত ঘোষণা করেন। তাঁর গলায় কালো দাগ রয়েছে। ওই দাগের ব্যাপারে মুহিবুল সদুত্তর দিতে পারেননি। হাসপাতালে দায়িত্বরত পুলিশ তাঁকে আটক করে ওয়ারী থানায় খবর দেয়। আফরোজার গ্রামের বাড়ি মেহেরপুরে।হাসপাতালে মুহিবুল সাংবাদিকদের জানান, তাঁরা ওয়ারী থানাধীন বনগ্রামে থাকেন। তিনি জুমার নামাজ পড়তে বাসা থেকে বের হয়েছিলেন। নামাজ শেষে বাসায় ফিরে দেখেন, দরজা ভেতর থেকে বন্ধ। তিনি বিকল্প চাবি দিয়ে দরজা খুলে আফরোজাকে হাসপাতালে আনেন।যোগাযোগ করা হলে ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর সিদ্দিক বলেন, ‘মুহিবুল পুলিশকে জানিয়েছেন, দরজা খুলে তিনি স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখেছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, মানসিক সমস্যার কারণে আফরোজা আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’