গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গত রোববার সুবর্ণা রায় (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুবর্ণার পরিবার নবাবগঞ্জ থানায় লিখিতভাবে হত্যার অভিযোগ করলে পুলিশ তাঁর স্বামী প্রদীপ চন্দ্র রায়কে আটক করে।
সুবর্ণা আত্মহত্যা করেছেন বলে স্বামীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। কিন্তু সুবর্ণার ভাই নারায়ণ চন্দ্র শীর অভিযোগ করেন, তাঁর বোনকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
১০ বছর আগে সুবর্ণার সঙ্গে কুমারবাড়িল্যা গ্রামের প্রদীপের বিয়ে হয়। নারায়ণ চন্দ্র শীল অভিযোগ করেন, ‘বিয়ের পর থেকে আমার বোনকে বিভিন্নভাবে নির্যাতন করত ওই পরিবার। রোববার রাত আটটার দিকে বোনের শ্বশুরবাড়ির লোকজন আমাদের ডেকে আনেন। এ সময় সুবর্ণার নিথর দেহ ঘরের খাটে পড়েছিল। পরে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
এ ঘটনায় নারায়ণ চন্দ্র শীল নবাবগঞ্জ থানায় হত্যার অভিযোগ দায়ের করলে পুলিশ মৃতদেহ থানায় নিয়ে আসে।