গৃহবধূর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চিত্রা গ্রাম থেকে মুনিয়া আক্তার (২০) নামের এক গৃহবধূর লাশ গতকাল সোমবার সকালে উদ্ধার করেছে পুলিশ। মুনিয়ার স্বামী রহিম সরদার ও তাঁর মা-বাবা পলাতক রয়েছেন। মুনিয়ার বাবা হেমায়েত খানের অভিযোগ, তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে এবং ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করেছে শ্বশুরবাড়ির লোকজন। মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, নিহত গৃহবধূর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জেনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি