গৃহবধূর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মালিবাগান এলাকা থেকে গতকাল সকালে তাসলিমা খাতুন (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মহারাজপুর শেখটোলা গ্রামের হযরত আলীর স্ত্রী। সদর থানার এসআই খাইরুল ইসলাম বলেন, বিয়ের পর থেকে তাসলিমা খাতুন স্বামীকে নিয়ে বাবা তরিকুল ইসলামের বাড়িতে থাকতেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। তাসলিমার বাবা-মার সঙ্গে কথা বলে জানা গেছে, তাসলিমা মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাঁর দেড় মাসের এক শিশু আছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ|