গৃহবধূর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকা থেকে আসমা আক্তার (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি কালিয়াকৈরের হিজলহাটি এলাকার আবদুল মান্নানের স্ত্রী। পুলিশ জানায়, আছমা গতকাল সোমবার সকালে পারিবারিক কলহের জেরে বিষপান করেন। পরে বাড়ির লোকজন তাঁকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।